Posted by Admin | 12:20 AM

নিজের অভিনয় আর সৌন্দর্যগুণে রুপালি পর্দায় আলো ছড়িয়েছেন অনেক। অস্কার বিজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন এবার বাস্তবেও আলো ছড়াবেন। শান্তি ও সম্প্রীতির আলো। সম্প্রতি জাতিসংঘের ‘শান্তির দুত’ ঘোষিত হয়েছেন থেরন। শান্তির দুত হিসেবে তিনি নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে কাজ করবেন। চলচ্চিত্র, সংগীত আর সাহিত্য-দুনিয়ার প্রথিতযশা ব্যক্তিত্বদের শান্তির দুত হিসেবে ঘোষণা করা হয়। থেরন হবেন তাঁদের একজন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী মনস্টার ছবিতে অভিনয়ের সুবাদে অস্কার জেতেন। এ ছবিতে তিনি একজন নারী সিরিয়াল কিলারের ভুমিকায় অভিনয় করেন। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৬ নভেম্বর ২০০৮.