বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ১২তম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হচ্ছে ২ ডিসেম্বর। দুই মাসের এই কোর্সে থাকছে বিশ্বচলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র নির্মাণ-প্রক্রিয়া, চিত্রনাট্য রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, অভিনয়, চলচ্চিত্র সমালোচনা, প্রামাণ্যচিত্র, শব্দের ব্যবহার, আবহসংগীত, মেকআপ, প্রপস ও ড্রেস, চলচ্চিত্রের সঙ্গে সাহিত্য ও নাটকের সম্পর্ক, ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, লাইট, শট ডিভিশন, কম্পোজিশন, টেলিভিশন প্রযোজনা, টেলিফিল্ম ও চলচ্চিত্র-নন্দনতত্ত্ব।কোর্সটি পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল।কোর্সে সনদপ্রাপ্ত ছাত্রছাত্রীরা ডিজিটাল ভিডিওতে কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে হবে ১৬০ লেক সার্কাস, কলাবাগান (পঞ্চম তলা) মিরপুর রোড ঠিকানার ফিল্ম ইনস্টিটিউটের অফিসে। ফোন নম্বর ০১৭১২-০৮৬১০২, ০১৭১৮-৫৫৪৭৬৭, ০১৭১১-৯৪০১৬৩। বিজ্ঞপ্তি।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০০৮.






