পাওনা আদায়ে

Posted by Admin | 10:21 PM

সাত বছর আগে মুক্তি পাওয়া একটি ছবির বকেয়া পারিশ্রমিক আদায়ে মুম্বাইয়ের বিশেষ আদালতে আবেদন করেছেন বলিউড তারকা সালমান খান। ২০০১ সালে মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে চোরি চোরি চুপকে চুপকে। ছবির দুই প্রযোজক অবশ্য আগেই গ্রেপ্তার হয়েছেন। অপরাধজগতের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সালমানের আইনজীবী রেণুকা লক্ষ্মণ জানান, এ ছবিতে ২৫ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হন সালমান। এখনো তিনি পুরো টাকা পাননি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ১২ নভেম্বর ২০০৮.