লাল ড্রাগনের দেশ হাতছানি দিয়েছে বলিউড তারকা শিল্পা শেঠিকে। আর তিনি এ ডাকে সাড়াও দিয়েছেন। হ্যাঁ, শিল্পাকে এবার একটি চীনা ছবিতে দেখা যাবে। ছবির নাম ডিজায়ার। এর মধ্যে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। জানা গেছে, শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে। ছবিতে শিল্পার বিপরীতে রয়েছেন চীনা তারকা জিয়া ইয়ু। ছবির ভাষা মূলত ইংরেজি। পরে চীনা সংলাপও জুড়ে দেওয়া হবে। এ ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পা। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ১৪ নভেম্বর ২০০৮.






