পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি ফিরে এসেছেন গানের ভুবনে। এ তাঁর জাঁকালো প্রত্যাবর্তন। মাঝখানে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাঁকে শেষ করে দিতে বসেছিল। হয়তো তিনি হারিয়ে যেতেও পারতেন গান থেকে। কিন্তু তা যখন হয়নি, তাই এখন তিনি জীবনটা নতুন করে সাজাতে চান। চান বিয়ে করে ঘর-সংসার করতে, আরও সন্তানের মা হতে। নতুন এক তথ্যচিত্রে ব্রিটনি বলেন, ‘আমি বিয়ে করতে চাই। আরও সন্তানের মা হতে চাই। আর বাস করতে চাই নির্জন কোনো দ্বীপে।’ অশ্রুসিক্ত ব্রিটনি স্বীকার করেন, ধীরে ধীরে যদিও তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, এর পরও তিনি বিষণ্নতায় ভোগেন, একাকিত্ব তাঁকে যন্ত্রণা দেয়। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ৬ ডিসেম্বর ২০০৮.






