বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয় চরিত্র ব্যাটম্যান। এ কমিক হিরোর বই পড়তে গেলে অনেকের নাওয়া-খাওয়া জ্ঞান থাকে না। ছোটরা তো বটেই, অনেক বড়রাও ব্যাটম্যান-এর কমিক বই গোগ্রাসে গেলেন। কিন্তু ৭০ বছর ধরে অপরাধীদের সঙ্গে লড়তে থাকা এই কাল্পনিক বীরের মৃত্যু হতে যাচ্ছে। এমন গুঞ্জনে কমিকের ভুবন তোলপাড়। শোনা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ব্যাটম্যান-এর সর্বশেষ যে কমিক পর্বটি প্রকাশিত হবে, এতে মারা যাবেন তিনি। বীভৎস মৃত্যু হবে ব্যাটম্যান-এর মুখোশের আড়ালে থাকা ব্রুস ওয়েন চরিত্রের। এখন দেখা যাক এ গুঞ্জন সত্যি না মিথ্যা। এ সিরিজের সর্বশেষ ছবি দ্য ডার্ক নাইট দারুণ ব্যবসা করেছে। ছবিতে ওয়েন চরিত্রে রয়েছেন ক্রিশ্চিয়ান বেল। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০০৮.