প্রবীণ অমিতাভের সঙ্গে তরুণী টাবুর প্রেম−সাম্প্রতিক সময়ের আবহে তৈরি চিনি কম ছবির চমকটাই ছিল এই। চিনি কম-এর পর দর্শকদের জন্য নতুন চমক অমিতাভ ও টাবু জুটির ঐতিহাসিক কাহিনীনির্ভর ছবি দ্য লিজেন্ড অব কুনাল।চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এ ছবিতে সম্রাট অশোকের ভুমিকায় অভিনয় করবেন অমিতাভ এবং তাঁর স্ত্রীর চরিত্রটি করবেন টাবু।এ ছবিতে সম্রাট অশোকের পুত্র কুনালের ভুমিকায় দেখা যাবে অর্জুন রামপালকে। কুনালের স্ত্রী কাঞ্চনমালা হবেন অমৃতা রাও। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ৭ ডিসেম্বর ২০০৮.