বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হলিউডের অনেক তারকা খুব খুশি। পপতারকা ম্যাডোনা ও টক শো উপস্থাপক অপরাহ্ উইনফ্রে, দুজনই তাঁর বিজয়ে আনন্দ-উৎসবে মেতেছেন। মঙ্গলবার রাতে ম্যাডোনা এক বিশাল বিজয় শোভাযাত্রায় অংশ নেন। ওবামার বিজয় উপলক্ষে সানদিয়াগোতে এক সংগীতানুষ্ঠানে তিনি সমবেত ভক্তদের তাঁর জনপ্রিয় গান গেয়ে শোনান। এ আনন্দ-উৎসবকে ম্যাডোনা একটি ঐতিহাসিক সন্ধ্যা বলে অভিহিত করেন। এদিকে অপরাহ্ শিকাগোর গ্রান্ট পার্কে ওবামার বিজয়-উৎসবে সরাসরি গিয়ে হাজির হন। আবেগ সামলাতে না পেরে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘তাঁর বিজয়ে আমি খুব আনন্দিত। সত্যি, এটি দারুণ এক ঘটনা।’ ওবামার বিজয়ে খুশি হলিউড তারকা জর্জ ক্লুনি বলেন, ‘তাঁর নেতৃত্বে আমরা এ সময়ের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সক্ষম হব।’ ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ৭ নভেম্বর ২০০৮.