অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক মিস ওয়ার্ল্ড যুক্তামুখে। তিনি মালা পড়ালেন নিউইয়র্ক ভিত্তিক ব্যবসায়ী প্রিন্স তুলির গলায়। জানা গেছে, প্রথাগত পাঞ্জাবি রীতি অনুযায়ী যুক্তামুখের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় গত রবিবার। সেই দিন বিকেলে তুলি ইন্টারন্যাশনাল হোটেলে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চলতি বছরের সেপ্টেম্বরের ৭ তারিখে তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়। যুক্তামুখের স্বামী তুলি জানান, যুক্তামুখের সারল্যই তাকে তার প্রতি আগ্রহী করে তুলেছে। তিনি আরো জানান, তারা পরস্পর ভিন্ন ভিন্ন আবহের মানুষ হলেও তাদের দু’জনের মধ্যেই মনের মিল রয়েছে। যুক্তামুখের ফিল্ম ক্যারিয়ার তাদের পারস্পরিক বন্ধনের সামনে কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। তুলি জানান, অচিরেই তিনি তার নিউয়র্কের ব্যবসা দিল্লিতে গুটিয়ে আনবেন। তিনি জানান, তাদের হানিমুন সম্পন্ন হবে মালদ্বীপে। এরপর নব দম্পতি কলম্বোতে তুলির বাড়িতে অবস্থান করবেন।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০০৮.






