বলিউড তারকা হেমা মালিনীর এখন যে বয়স, এতে তিনি নতুন রূপে আসবেন কী করে? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। হেমা নিজেই বলছেন, আগে তাঁকে দেখেই যারা ৬০ বছর বয়স ঠাওরাত, এখন তারা থমকে যায়। বলে, আগের চেয়ে এখন তিনি অনেক সুন্দর হয়েছেন। তবে কি তিনি চিকিৎসাশাস্ত্রের আধুনিক কৌশলের আশ্রয় নিয়েছেন? কসমেটিক সার্জারির মাধ্যমে কমিয়ে এনেছেন বয়স? এ ক্ষেত্রে হেমা বাহবা দিয়েছেন স্টাইলিস্ট আশা হরিহরণকে। তিনি তাঁর কেশবিন্যাস থেকে শুরু করে বয়স কমানোর সব ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুব সুশৃঙ্খল জীবন যাপন করি। অনেক রাতে ঘুমাতে যাই না। মদপানের অভ্যাস নেই। নিয়মিত নাচের চর্চা করি।’ এসব কারণে তাঁর শরীর এখনো ঠিক আছে বলে তিনি জানান। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.






