শুধু সৌন্দর্য দিয়ে দর্শককে মুগ্ধ করার দিন শেষ। এখনকার বন্ড গার্লরা আগেকার বন্ড গার্লদের চেয়ে অনেক বেশি করিৎকর্মা আর দক্ষ। বন্ড তারকা ডানিয়েল ক্রেগ আগেই ঘোষণা দিয়েছিলেন, বন্ড সিরিজের সাম্প্রতিক ছবি কোয়ান্টাম অব সোলেস-এর বন্ড গার্ল হবেন বন্ডের মতোই দুর্ধর্ষ। ক্রেগ ভুল বলেননি। জেমস বন্ডের নারী সংস্করণ কেমন হতে পারে, সেটারই একটা ধারণা পাওয়া যাবে এবারের কোয়ান্টাম অব সোলেস ছবিতে। এই ছবিতে বন্ড গার্লের ভুমিকায় আছেন ইউক্রেনীয় বংশোদ্ভুত মডেল ওলগা কারিলেঙ্কো। ওলগা জানিয়েছেন, বন্ড গার্ল হিসেবে এবার তাঁকে দেখা যাবে প্রায় বন্ডের মতোই দুর্ধর্ষ রূপে। বন্ডের মিশন সফল করার সহযোগী হিসেবে নয়, তাঁর নিজেরই থাকবে প্রতিশোধ নেওয়ার গোপন এক মিশন। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ২ নভেম্বর ২০০৮.






