দিনপঞ্জি রক্ষা করছেন বলিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ক্যাটরিনা কাইফ। তিন মাস ধরে চলছে তাঁর এ লেখালেখির কাজ। তাঁর এক ঘনিষ্ঠ সুত্রের উদ্ধৃতি দিয়ে একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘তিন মাস ধরে ক্যাটরিনা তাঁর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঘটনা দিনপঞ্জিতে টুকে রাখছেন। নিউইয়র্ক ছবির শুটিং শুরু করার পর থেকে তাঁর এ কর্মকান্ড চলছে। এতে জন এব্রাহাম ও নিল নিতিনের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের কথাও রয়েছে।’ তবে কি এটা তাঁর আত্মজীবনী লেখার প্রস্তুতি? হবে হয়তো। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ৮ নভেম্বর ২০০৮.