এর আগে ‘লাকি’ ছবিতে ঐশ্বরিয়া সদৃশ্য অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন সালমান খান। দ্বিতীয়বারের মতো আলোচনা তৈরির পালা। এবার আর প্রাক্তন প্রেমিকা অ্যাশ নয়, বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের মতো দেখতে এক তরুণীকে আবিষ্কার করেছেন সল্লু ভাই। ‘যুবরাজ’ ছবিতে ক্যাটরিনা কাইফের ডামি শট গুলো যে তরুণী দিচ্ছেন সেই তরুণী জারিনা খানই হচ্ছেন সালমানের পরবর্তী তুরুপের তাস। সালমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রযোজনার ছবি ‘বীর’-এ জারিনাকে কাস্ট করার। জারিনা বয়সে ক্যাটরিনা কাইফের ছোট। কিন্তু দেখতে অবিকল ক্যাটরিনা। দুজনকে একসাথে দাঁড় করালে যে কারো পক্ষে বলা মুশকিল কোনটি আসল কারিনা। সালমান সিদ্ধান্ত নিয়েছেন জারিনাকে ভিন্ননামে ‘বীর’-এ দর্শকদের সামনে হাজির করার। সালমান চেষ্টা করেছিলেন মেয়েটির খবর গোপন রাখার। কিন্তু শেষ পর্যন্ত খবরটি প্রকাশিত হয়ে পড়েছে।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.






