অনেক হিন্দি ছবিতে দাঙ্গাবাজ চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। কি নায়ক কি খলনায়ক, সব চরিত্রেই ধুন্ধুমার মারপিটে দর্শকদের রোমাঞ্চিত করেছেন। এত দিনে এসব চরিত্রে অরুচি ধরেছে তাঁর। এখন তিনি জীবনঘনিষ্ঠ বাস্তব চরিত্রে অভিনয়ে বেশি আগ্রহী, যে চরিত্র হবে আরও বেশি চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘পেশাগত জীবনের এ পর্যায়ে এসে আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যে চরিত্রে এর আগে অভিনয় করিনি। ইএমআই নামে আমার যে ছবিটি মুক্তি পাচ্ছে, এতে সম্পুর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি সত্যি ভালো। এটি আমাকে নতুন এক জগতে নিয়ে যাবে। এ চরিত্রের মতো বাস্তব চরিত্রে এর আগে কখনো অভিনয় করিনি।’
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ৭ নভেম্বর ২০০৮.






