সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলিউড-তারকা অমিতাভ বচ্চনকে তাঁর এক অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করছেন। আগামী মাসে হংকংয়ে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) বার্ষিক সম্মেলন হবে। ক্লিনটন এতে যোগ দেওয়ার জন্য অমিতাভকে আমন্ত্রণ জানিয়েছেন। এ ব্যাপারে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘ক্লিনটন তাঁর এ উদ্যোগে শরিক হতে আমাকে লিখেছেন। বিশ্বের কল্যাণের লক্ষ্যে হংকংয়ে এ আন্তর্জাতিক সম্মেলন হবে। কিন্তু এতে যোগ দিতে হলে প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’ বিশ্বের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বনেতাদের এক করার লক্ষ্যে সিজিআই প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ক্লিনটন এটি প্রতিষ্ঠা করেন। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুশনিবার, ২৯ নভেম্বর ২০০৮.