বিবাহ বিচ্ছেদের ব্যাপারে পরিচালক স্বামী গাই রিচির সঙ্গে আপস হয়েছে পপতারকা ম্যাডোনার। আর এ রফা হয়েছে সাত কোটি ৬০ লাখ ডলারের (পাঁচ কোটি পাউন্ড) মাধ্যমে। ম্যাডোনার মুখপাত্র লিজ রোজেনবার্গ সম্প্রতি এ কথা জানান। এ পুরো টাকাই রিচিকে দিতে হবে ম্যাডোনার। এর বিনিময়ে মিলবে আপসে বিচ্ছেদ। তবে ম্যাডোনাকে নগদ অর্থের মাধ্যমেই যে এ টাকা দিতে হবে তা নয়। মুখপাত্র বলেন, সমঝোতা অনুযায়ী টাকার বদলে পশ্চিম ইংল্যান্ডে ম্যাডোনার অ্যাশকম্ব হাউস ও পাঞ্চবোল নামের একটি পানশালা এবং গ্রামীণ এলাকায় দুটি বাড়ি রেখে দেবেন রিচি। এ ব্যাপারে রিচির কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ১৭ ডসিম্বের ২০০৮.