জেমস বন্ড তারকা রজার মুরের জীবনী নিয়ে ছবি হবে। আর মুরের ভুমিকায় অভিনয়ের জন্য জনি ডেপকে প্রস্তাব দেওয়া হয়েছে। ছবিটি নির্মাণ করা হবে মাই ওয়ার্ড ইজ মাই বন্ড নামে মুরের আত্মজীবনীমূলক বই থেকে। গত অক্টোবরে বইটি প্রকাশিত হয়। জানা গেছে, এ বই অবলম্বনে ছবি নির্মাণের স্বত্ব বাগাতে এখন যুক্তরাষ্ট্রের দুটি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। ছবিতে সাড়া জাগানো দুই অভিনেত্রী এলিজাবেথ টেলর ও লানা টার্নারের সঙ্গে মুরের উষ্ণ সম্পর্কের বিষয়ও তুলে ধরা হবে। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০০৮.






