ছবি পরিচালনায় এসেই হোঁচট খেলেন পপতারকা ম্যাডোনা। তাঁর পরিচালনায় প্রথম নির্মিত ছবি ফিলথ অ্যান্ড উইসডম মোটেও ভালো চলেনি। এক্কেবারে ফ্লপ! সপ্তাহ তিনেক আগে ছবিটি নিউইয়র্কের আইএফসি সেন্টারে মুক্তি পায়। কিছুটা ইতিবাচক ফল অবশ্য পাওয়া গেছে। তবে তা ব্যবসার ক্ষেত্রে নয়। ছবিটি যারা দেখেছে, তারা প্রশংসা করেছে পরিচালকের। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে ভরাডুবি হয়েছে। ১৭ অক্টোবর মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ছবির টিকিট বিক্রি থেকে মাত্র ১৮ হাজার ডলার এসেছে। গত রোববার নাগাদ ছবিটি বিভিন্ন স্থানে মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.