গোলমাল রিটার্নস ছবির অভাবনীয় সাফল্য বলিউড তারকা কারিনা কাপুরের খ্যাতি আরও উঁচুতে নিয়ে গেছে। এ খবর অবশ্য নতুন নয়। নতুন খবর হচ্ছে তাঁর পতন। তবে এ পতন তারকা-আসন থেকে নয়। এ তাঁর দেহবল্লরীর আক্ষরিক পতন। সহজ কথায়, একেবারে চিৎপটাং! গত রোববার রাতে এক অনুষ্ঠান থেকে ঘরে ফিরে জ্ঞান হারিয়ে পড়ে যান কারিনা। জানা গেছে, তিনি তখন প্রচন্ড জ্বর ও গলার সংক্রমণে আক্রান্ত ছিলেন। এর ধকল অবশ্য এখনো কাটাতে পারেননি। কারিনার শারীরিক অবস্থা জানতে চাইলে এক সাংবাদিককে তিনি বলেন, ‘খুব বাজে অবস্থায় আছি। একে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, এর ওপর আবার গলায় সংক্রমণ।’ রোববার রাতের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘বাড়ি ফেরার পর অজ্ঞান হয়ে যাই। পরে মা চিকিৎসক ডেকে আমাকে উদ্ধার করেন।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০০৮.






