ইউনিসেফের ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র দ্য উইনার। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ইউনিসেফের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো এই আঞ্চলিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন এর পরিচালক ফাহমিদুল ইসলাম শান্তনু। মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে তিনি এ ছবিটি তৈরি করেছেন। বাংলাদেশ ছাড়াও ২০০৮ সালের এই পুরস্কার পেয়েছে চীন, জার্মানি, ব্রাজিল, জর্দান, নেপাল ও পেরু।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ২৬ নভেম্বর ২০০৮.






