জেমস বন্ড সিরিজের দ্য স্পাই হু লাভড মি ছবিতে ব্যবহূত একটি গাড়ি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। লন্ডনের বনহ্যামস অকশনিয়ার্স এ নিলামের আয়োজন করে। এতে ‘লোটাস এসপ্রিট’ গাড়িটি এক লাখ ১১ হাজার ৫০০ পাউন্ডে বিক্রি হয়। একজন মার্কিন সংগ্রাহক টেলিফোনের মাধ্যমে নিলামে অংশ নিয়ে গাড়িটি কেনেন। গাড়িটি উভচর। এটি ১৯৭৭ সালের ওই ছবিতে সড়কে ও পানির নিচে চালানো হয়। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ৬ ডিসেম্বর ২০০৮.