সংগীতবিষয়ক সাময়িকী রোলিং স্টোন-এর বিচারে ২০০৮ সালের সেরা গান নির্বাচিত হয়েছে বিয়ন্স নোয়েলসের গান ‘সিঙ্গেল লেডিস’ (পুট এ রিং অন ইট)। ওই সাময়িকীর তৈরি ২০০৮ সালের নির্বাচিত ১০০ গানের তালিকায় সবচেয়ে ওপরে আছে গানটি। তালিকায় পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে সেন্টোগোল্ডের ‘লে আর্টিস্ট’, এমজিএমটির ‘টাইম টু প্রিটেন্ড’, ব্লিটজেন ট্রেপারের ‘ফার’, লিল ওয়েনের ‘ললিপপ’ প্রভৃতি গান। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৪ ডিসেম্বর ২০০৮.






