রব নে বানা দে জোড়ি ছবিতে সুখবিন্দর সিংয়ের গাওয়া হলে হলে গানের সুরটা চেনা লাগতে পারে অনেকের। যে কারোরই মনে হতে পারে, গানটা আদনান সামির কাভি নেহি গানেরই নকল। কিন্তু এই বিষয়ে একদম মুখ খুলতে রাজি নন আদনান সামি। এর পেছনে কারণও আছে। পুরো ১০টি বছর ধরে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা আদনান সামি। এই সময়ে অর্থ-খ্যাতি দুটোরই মালিক হয়েছেন। ভারতে তাঁর এই খ্যাতির পেছনের মানুষটির নাম যশ চোপড়া। সে কারণেই যশ চোপড়ার ছবির গান নিয়ে উচ্চবাচ্য করার কথা ভাবতেও পারেন না তিনি। সমালোচনার বদলে যশজীর জন্য উল্টো প্রশংসাই ঝরেছে আদনান সামির কন্ঠে−‘যশজী আমার খুব পছন্দের একজন। ভারতে আমার নাগরিকত্ব পাওয়ার বিষয়টা নির্ভর করছে তাঁর ওপর। এর বেশি কিছু বলতে চাই না।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১৫ ডিসেম্বর ২০০৮.






