‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ ছবির সাফল্যের পর বলিউডের কিং খান বলে পরিচিত শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ টিভি প্রযোজনায় নামছে। শিশুদের একটি পুরস্কার বিতরনী অনুষ্ঠান নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। লিটল স্টার অ্যাওয়ার্ডস শো নামের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে স্টার প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রেয়ার্স তালপারে এবং জাভেদ জাফরি। এই অনুষ্ঠানে শাহরুখ খান পারফর্মও করবেন। তার সঙ্গে আরও পারফর্ম করবেন কারিনা কাপুর এবং ক্রিকেটার যুবরাজ সিং। অনুষ্ঠানে মোট নয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবে বলিউডের শিশু শিল্পীরা।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ১৫ ডসিম্বের ২০০৮.






