‘সিং ইজ কিং’ ছবির আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্যের পর প্রযোজক বিপুল শাহ সিদ্ধান্ত নিয়েছেন এর সিক্যুয়েল তৈরি করার। আর এতে যথারীতি অভিনয় করবেন অক্ষয় কুমার। বিপুলের ইচ্ছা ‘সিং ইজ কিং’-এর সিক্যুয়েলও পরিচালনা করবেন আনিস বাজমি। শোনা গিয়েছিল অক্ষয়ের সঙ্গে বিবাদ হওয়ায় তাকে নিয়ে আর কাজ করবেন না বিপুল। এই গুঞ্জনের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিপুল জানিয়েছেন, অক্ষয়ের সঙ্গে তার কোনো সমস্যা নেই। এমনকি তিনি এও জানান, টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের সাথে যে দু’টি ছবি হাতে নিয়েছেন বিপুল তার একটিতেও অভিনয় করবেন অক্ষয়।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শুক্রবার, ৭ নভেম্বর ২০০৮.






