হাসান, মেহরীন, এস আই টুটুল ও আলিফ আলাউদ্দিন−এই চার সংগীতশিল্পী এবার অভিনয় করছেন। জানা গেছে, অনিমেষ আইচের পরিচালনায় এ কনসার্ট ফর ভুত নাটকে তাঁদের দেখা যাবে। নাটকে এই চার শিল্পী অভিনয় করছেন সংগীতশিল্পী পরিচয়েই। এ ধরনের নাটক তৈরি প্রসঙ্গে অনিমেষ বলেন, ‘এ নাটকে চার সংগীতশিল্পীকে ঢাকার বাইরে একটি কনসার্টে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। শিল্পীরা সেখানে গান গাইতে গিয়ে দেখেন, সেই কনসার্টের দর্শক মানুষ নয়, ভুত! শিল্পী ও ভুতদের মধ্যে ঘটে নানা মজার ঘটনা। শিল্পীদের গান শুনে ভুতেরা উপহার দেওয়ার প্রস্তাব করে। তখন শিল্পীরা ভুতদের কাছে অডিও পাইরেসি বন্ধ করার আহ্বান জানান। নাটকে ভুতেরা অডিও পাইরেসি বন্ধ করে দেয়।’এ কনসার্ট ফর ভুত নাটকে চার সংগীতশিল্পী ছাড়া আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তমালিকা কর্মকার, সাজু খাদেম, ইরেশ যাকের, লোটাস ও নোভা।নাটকটি যৌথভাবে লিখেছেন অনিমেষ আইচ ও খায়রুল হুদা খান।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ২৬ নভেম্বর ২০০৮.






