জেমস বন্ড সিরিজের সাম্প্রতিক ছবিগুলো তেমন পছন্দ নয় রজার মুরের। মুরের কথা, তাঁর সময়ের ছবির চেয়ে এখনকার ছবিগুলোতে মারপিট আর রক্তপাত বেশি। রজার মুর যখন এ সিরিজে অভিনয় করেছেন, তখনো রোমাঞ্চকর অ্যাকশন ছিল। কিন্তু এর পাশাপাশি দর্শকদের স্বস্তি দেওয়ার জন্য কিছু হাস্যরসও থাকত। এখন আর তা নেই। রজার মুর বলেন, ‘আমার সময় জেমস বন্ড-এ অভিনয় করে তৃপ্তি পেয়েছি। কিন্তু এখনকার ছবিতে এত বেশি রক্তপাত, আমার ভালো লাগে না।’তবে রজার মুর স্বীকার করেছেন, সময়ের দাবি অনুযায়ী জেমস বন্ড-এর এখনকার ছবিগুলোতে বেশি করে মারপিট থাকছে। এখনকার দর্শকেরা এসব বেশি পছন্দ করে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১৭ নভেম্বর ২০০৮.