হলিউডের কিংবদন্তি অভিনেতা ও ওয়েস্টার্ন ছবির সবচেয়ে জনপ্রিয় তারকা ক্লিন্ট ইস্টউড অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে গ্র্যান টোরিনো ছবিতে অভিনয় করছেন তিনি। এটিই হবে তাঁর শেষ ছবি। ৭৮ বছর বয়সী এ তারকা এ পর্যন্ত পাঁচবার অস্কার পুরস্কার পেয়েছেন। অভিনয় থেকে বিদায় নিলেও ছবি পরিচালনা চালিয়ে যাবেন বলে তিনি জানান। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ২৮ নভেম্বর ২০০৮.






