আয়ের চেয়ে ব্যয় বেশি করে দেউলিয়া হয়েছিলেন পপ তারকা মাইকেল জ্যাকসন। ঋণের দায় সামলাতে শেষে তাঁকে অনেক সাধের নেভারল্যান্ড র‌্যাঞ্চ বিক্রি করতে হয়। এর পরও তাঁর দুই হাতে টাকা ওড়ানোর স্বভাব বদলায়নি। বিভিন্ন সুত্রের ভাষ্য, এখনো তিনি কোনো কমিক বইয়ের দোকান বা দামি শোপিসের দোকানে গেলে দোকানসুদ্ধ জিনিস কিনে ফেলেন। তাঁর কাছে জিনিসের তালিকা নিয়ে এলে সব জিনিসের ফরমাশ দেন। তবে জ্যাকসনের টাকা ওড়ানোর এ বদনাম নাকচ করেছেন তাঁরই কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। তাঁদের কথা, আজকাল খুব সাদাসিধা জীবন যাপন করছেন তিনি। শারীরিক ও আর্থিকভাবে এখন ভালোই আছেন জ্যাকসন। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০০৮.