বুধবার বলিউড তারকা ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্িনতা সেনের বয়স হলো ৩৩। ছুটি কাটাতে এসে গোয়ায় তিনি অনাড়ম্বরভাবে পালন করলেন জন্নদিনও। অথচ এখনো ভাবছেন না বিয়ের কথা। বললেন, বিশেষ কোনো ব্যক্তিকে দেখে ভালো লাগার সময়টা তিনি পেরিয়ে এসেছেন। এখন তাঁর কাছে প্রতিটি মুহুর্তই বিশেষ মুহুর্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাংবাদিকেরা তাঁর কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি খোলামেলাভাবেই বলেছেন, ‘বিয়ে যখন হওয়ার তখন হবেই। অনেক ভেবেচিন্তে গুরুত্বপূর্ণ এ কাজটা আমাকে সারতে হবে। বিয়ের পর যাতে এ সিদ্ধান্ত নিয়ে আমাকে পস্তাতে না হয় সেটা আগেভাগেই বুঝে নিতে হবে।’

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ২২ নভেম্বর ২০০৮.