হ্যাঁ, ফিরিয়ে দিলেন কারিনা কাপুর। কাকে? ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে। ব্রাউনের পক্ষ থেকে বিশেষ দাওয়াত এসেছিল কারিনার কাছে। এটি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আমন্ত্রণ। এ সুযোগে ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন কারিনা, যা অনেক সম্মানের। কিন্তু কারিনা এ দাওয়াত গ্রহণ করেননি, করতে পারেননি। কারণ আর কিছুই নয়, ছবির শুটিং। গত রোববার রাতেই তিনি করন জোহরের ওই ছবির শুটিং করতে ফিলাডেলফিয়ার পথে রওনা হন। সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় শুটিং হবে। এ নিয়ে দারুণভাবে রোমাঞ্চিত তিনি। ব্রিটেনের এ আমন্ত্রণ সম্পর্কে কারিনা বলেন, ‘এটা আসলে বিরাট সম্মানের ব্যাপার। বলিউড থেকে শুধু আমাকেই আমন্ত্রণ জানানো হয়েছে।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ২৬ নভেম্বর ২০০৮.






