ক্রিকেট-দুনিয়াতেও এবার সাড়া জাগাতে চলেছেন এ আর রহমান। ভাবছেন, এবার বুঝি ব্যাট-হাতে মাঠে নামছেন এই খ্যাতনামা সংগীতজ্ঞ? না, ব্যাপারটা মোটেও সে রকম কিছু নয়। এ আর রহমান এবার হাত দিয়েছেন টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট টুর্নামেন্টের শীর্ষ সংগীত তৈরির কাজে। প্রথমবারের মতো কোনো বড় ধরনের ক্রীড়া অনুষ্ঠানের জন্য সংগীত তৈরির কাজ করছেন এ আর রহমান। আসছে ডিসেম্বরের তৃতীয় দিন থেকে মাঠে গড়াচ্ছে টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০০৮.