সঞ্জয় দত্তের মুখে ‘সিংহের গর্জন’ শুনতে পাবেন তাঁর ভক্তরা। তবে এ গর্জন শুনতে হবে কল্পনায়। কারণ, এটি সঞ্জয়ের আত্মজীবনীমূলক বই।হ্যাঁ, আত্মজীবনী লিখছেন তিনি। বইয়ের নাম রাখা হয়েছে রোর অব লায়ন। এরই মধ্যে বইয়ের অর্ধেক কাজ হয়ে গেছে বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। বইটি কবে বের হবে, এ ব্যাপারে অবশ্য এখনো দিন-তারিখ ঠিক হয়নি। কারণ, এ মুহুর্তে সঞ্জয় শুটিং নিয়ে খুব ব্যস্ত।অনেক দিন ধরেই সঞ্জয় বন্ধুদের বলে আসছিলেন, তিনি আত্মজীবনী লিখবেন। কিন্তু কলম আর ধরা হয়নি। এরপর যেই তিনি এ ইচ্ছার কথা মান্যতাকে বললেন, তিনি সঞ্জয়কে প্রচন্ড উৎসাহ জোগালেন। মান্যতার অনুপ্রেরণাতেই মূলত এই আত্মজীবনী লেখা হচ্ছে। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ২৮ নভেম্বর ২০০৮.






