বলিউড তারকা সালমান খান বাস্তবে মোটেও রোমান্টিক নন। এ কথা বলেছেন তাঁর বাস্তব জীবনের প্রেমিকা অপর জনপ্রিয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। যুবরাজ ছবিতে সালমান ও ক্যাটরিনা এই প্রথম সত্যিকারের প্রেমিক-প্রেমিকা হয়ে আসছেন। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘সালমান ও আমি এর আগে কয়েকটি হিট ছবি উপহার দিয়েছি। দর্শকেরা আমাদের খুব ভালোভাবেই গ্রহণ করেছে। কিন্তু এ ছবিতে আমরা একে অপরের বিপরীতে এমন চরিত্রে থাকছি, যেখানে প্রেমের বিশেষ গুরুত্ব রয়েছে। আর জানি না কেন, এ নিয়ে আমি খুব স্মায়ুর চাপে আছি।’ একজন রোমান্টিক প্রেমিক হিসেবে সালমান কেমন? এ প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘আরে না না, ও মোটেও রোমান্টিক নয়। ওর মধ্যে ভালোবাসা বলতে যা দেখা যায়, সব ওই পর্দায়। ছুটির দিনগুলো একসঙ্গে কাটাতে চাইলে ও বলে−এসব নাকি একঘেয়ে। কোনো রেস্তোরাঁয় মৃদু আলোতে ভোজ পছন্দ করে না ও। কোনো রেস্তোরাঁয় গেলে টেবিলভর্তি খাবার তৈরি চাই ওর। আমার তো মনে হয়, একা থাকার চেয়ে লোকজনের ভিড়ে থাকাই ওর বেশি পছন্দ। কাজেই বুঝুন, সালমান কেমন রসকষহীন!’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০০৮.






