এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা কে তা নিয়ে খুব বেশি বিতর্কের সুযোগ নেই। অধিকাংশের মতেই বলিউডের সিংহাসন এখন ক্যাটরিনা কাইফের দখলে। বক্স অফিসের বিচারে শীর্ষ আসনটি অনেক আগেই নিজের করায়ত্ত্বে নিয়ে নিয়েছেন ক্যাট। ইতোপূর্বে নানান জরীপে ক্যাটরিনার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। আরো একবার ক্যাটরিনা কাইফের জনপ্রিয়তা প্রমাণ হলো। এবার বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তার চালিত এক জরীপে জানিয়েছে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে আগ্রহী বলিউডি নামটি হচ্ছে ক্যাটরিনা কাইফ। ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি খোঁজখবর করেছেন।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ১৫ ডসিম্বের ২০০৮.