বহুদিন ধরেই বলিউডের বাদশা কিংবা কিং খান নামেই বলিউডে শাহরুখের পরিচিতি। এর মধ্যে এসেছে অনেক নতুন মুখ। কিন্তু শাহরুখের অবস্থান টলানো যায়নি। এত নতুন মুখের ভিড়ে নিজের অবস্থান অটুট রাখার রহস্যটা কী? একটা উত্তর অন্তত পাওয়া গেল এত দিনে স্বয়ং শাহরুখের মুখ থেকেই। ‘নতুনদের সঙ্গে কাজ করাটা সব সময়ই দারুণ এক অভিজ্ঞতা। ওদের কাছ থেকে নতুন অনেক কিছুই শেখার আছে। কোনো সন্দেহ নেই ওরা আমাকে ভালো অভিনেতা হতে যথেষ্ট সহায়তা করেছে।’ বলেছেন শাহরুখ খান। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০০৮.






