কিছুটা বাড়াবাড়িই বলা চলে একে। পাশ্চাত্যের সাময়িকীগুলো হরদম নানা রকম তালিকা তৈরি করে। এতে দোষের কিছু নেই। কিন্তু ইতিবাচক তালিকার মতো হরমামেশাই যে বিভিন্ন নেতিবাচক তালিকা তৈরি করা হয় তাকে নির্দোষ বলতে অনেকেরই আপত্তি আছে। কেননা এতে সেলিব্রেটিদের ভক্তদের মনে বিতৃষ্ণার জন্ম হয়। এই ধরুন গিনেথ প্যাল্ট্রোর কথা। শরমে মুখ লুকানোরও উপায় নেই তার। কারণ আর কিছুই নয় একটা তালিকা। সম্প্রতি একটি অনলাইন ম্যাগাজিন নিকৃষ্ট যুগল গানের এক তালিকা প্রকাশ করেছে। তাতে প্রথম স্থান পেয়েছে গিনেথ প্যাল্ট্রো এবং হুয়ি লিউসের গাওয়া ‘ক্রুজিন’ গানটি। এই তালিকা লজ্জাকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে প্যাল্ট্রোকে। অবশ্য এই লজ্জা গিনেথ একাই পাননি, এই বিব্রতকর তালিকায় আছেন মারায়া ক্যারি, পল ম্যাককার্টনি, হিলারি ডাফের মতো গায়িকার নামও।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১ নভেম্বর ২০০৮.






