সত্যজিৎ রায়ের ছোটগল্প ‘ভুতো’র ছায়া অবলম্বনে নাটক তৈরি হয়েছে। গল্প থেকে নাট্যরূপ দেওয়া ও পরিচালনার কাজটি করেছেন আলভি আহমেদ। তিনি জানান, ভুতো গল্পের কাহিনী ঠিক রেখেই এ নাটকের নাম দেওয়া হয়েছে ভেনট্রিলো কুইজম (ঠোঁট না নাড়িয়ে কথা বলা)। সত্যজিতের গল্পে দেখা যায়, অক্রুর চৌধুরী একজন ভেনট্রিলো কুইজম জাদুর ওস্তাদ। তার জাদু দেখে মুগ্ধ মিলন। সে এই জাদু শিখতে চায়। কিন্তু কে তাকে শেখাবে? কারণ অক্রুর চৌধুরী তো শেখাতে চায় না। শেষে ইন্টারনেটের সাহায্য নিয়ে এই জাদুর কৌশল রপ্ত করে মিলন। তাকে থামাতে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় অক্রুর চৌধুরী। এরই মধ্যে নাটকের কাজ শেষ হয়েছে। আলভি আহমেদ বলেন, ‘কাজটি করে আমি খুবই মজা পেয়েছি।’নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সজল, তানিয়া হোসেন, রাফি সুমন, সেতু, শিবলু প্রমুখ।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ৫ নভেম্বর ২০০৮.