দারুণ জাঁকজমকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দুবাইয়ের বহুল আলোচিত আটলান্টিস পাম জুমেরিয়াহ। কৃত্রিম দ্বীপ পাম জুমেরিয়াহর বিলাসবহুল এই অবকাশযাপন কেন্দ্রের সেরা কক্ষটিতে রাত যাপনের সুযোগ পাচ্ছেন শাহরুখ খান। এই কক্ষের এক রাতের ভাড়া ১৮ লাখ ডলার। শুরুতে কথা ছিল অপরাহ উইনফ্রে এই কক্ষে থাকার সুযোগ পাবেন। কিন্তু অপরাহ উদ্বোধনী দিনের উৎসবে হাজির হতে না পারায় শাহরুখই পেয়ে যান এই সৌজন্য সুযোগ। আটলান্টিস পাম জুমেরিয়াহর উদ্বোধনী উৎসবে হাজির ছিলেন রবার্ট ডি নিরো, শার্লিজ থেরন ও ডেনজেল ওয়াশিংটনের মতো তারকারা। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ২৪ নভেম্বর ২০০৮.