কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হলো গোলাম রব্বানী বিপ্লবের স্বপ্নডানায় এবং আবু সাইয়ীদের বাঁশি। বাংলাদেশের দুটি ছবিরই প্রশংসা করেছে কলকাতার দর্শকেরা। ছবি দুটির বিষয়বস্তু, নির্মাণ, অভিনয়−সবকিছুই ছিল দর্শকদের আলোচনার বিষয়। ১১ নভেম্বর বিকেলে স্বপ্নডানায় প্রদর্শন করা হয় পূর্বশ্রী প্রেক্ষাগৃহে আর ১৪ নভেম্বর স্টার থিয়েটার মিলনায়তনেবাঁশি। কাল সোমবার সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে প্রদর্শিত হবে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র। এটি তৈরি করেছেন বিশ্ব রায়। সোমবার শেষ হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৬ নভেম্বর ২০০৮.






