অনেক হলো। এবার ‘সাইজ জিরো’ থেকে বেরিয়ে আসতে চান কারিনা কাপুর। মানে ওজন কমিয়ে নিজেকে খুব বেশি হালকা-পাতলা বানানোর আর ইচ্ছে নেই কারিনার। সে কারণেই তাশান আর গোলমাল রিটার্নস এর ‘সাইজ জিরো’ চমকের পর এবার কমবখত ইশক ছবিতে একটু মোটাসোটা হয়েই হাজির হতে চাইছেন তিনি। ছবির প্রয়োজনেই এখন ওজন বাড়ানোর চেষ্টায় ব্যস্ত কারিনা। এই ছবিতে একজন নারী চিকিৎসকের ভুমিকায় অভিনয় করছেন কারিনা। এই চিকিৎসক পরে ইতালি গিয়ে সুপার মডেল হওয়ার স্বপ্ন দেখেন। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১৫ ডিসেম্বর ২০০৮.






