বলিউড তারকা শাহরুখ খানের ৪৩তম জন্নদিন ছিল গত রোববার। বিশেষজ্ঞরা বলছেন, এ মুহুর্তে শাহরুখের আয়ের গড় হচ্ছে মিনিটে তিন শতাধিক রুপি। গত এক বছরে শাহরুখ ১৫০ কোটি রুপির বেশি আয় করেছেন। এর মধ্যে একটি অনুষ্ঠানের জন্য এক কোটি রুপি পেয়েছেন। টিভি অনুষ্ঠানের জন্য প্রতিটি পর্বে পেয়েছেন এক কোটি রুপি করে। একেকটি ছবির জন্য পেয়েছেন ১৫ কোটি রুপি। ওম শান্তি ওম ছবির পরিবেশনাস্বত্ব বিক্রি করে তিনি ৪০ কোটি রুপি মুনাফা করেন। এ আয়ের বাইরে সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯০০ কোটির আবাসন ব্যবসা শুরু করেছেন তিনি। সব মিলিয়ে শাহরুখ এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন, যা একজন তারকার জন্য পরম পাওয়া।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০০৮.






