বরাবরই মনি রতœম তার ছবির ক্ষেত্রে এমনটা করে থাকেন। তার ছবি রিলিজের আগে পর্যন্ত ছবির কোনো ফটো তিনি প্রকাশ করেন না। এবারো মনি তার ছবি ‘রাবন’ এর জন্য গোপনীয়তার আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে কেরালার গহীন জঙ্গলে শুটিং চলছে ‘রাবন’ ছবির। ছবিতে সীতা চরিত্রে রূপদানকারী ঐশ্বরিয়া রাইয়ের কোনো ছবি যেন প্রকাশিত না হয় তার জন্য কঠিন নিরাপত্তার ব্যবস্থা করেছেন মনি। একেতো মনির নজরদারী, তার উপরে গভীর জঙ্গলে শুটিং-মিডিয়াকর্মী কিংবা ভক্ত-দর্শক কারো পক্ষেই সম্ভব হচ্ছে না অ্যাশকে এক নজর দেখার। জানা গেছে, ‘রাবন’ এর শুটিং করা হচ্ছে এমন ঘন জঙ্গলে যেখানে কোনো গাড়ি পৌছায়না। জঙ্গলের কাছাকাছি স্থানে গিয়ে গাড়ি ছেড়ে দিয়ে জিপে চড়ে ‘রাবন’-এর শুটিংস্থলে যেতে হয় ইউনিটকর্মীদের। গাড়ি থেকে জিপে উঠার সময়টুকুতে ঐশ্বরিয়া কম্বল অথবা ছাতা দিয়ে নিজেকে ঢেকে নেন যাতে বাইরের কেউ তাকে দেখতে না পারে । এমনই গোপনীয়তার বেড়াজালে এখন অ্যাশ!
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০০৮.






